উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লিউড সুপারস্টার শাহরুখ খানকে ঘিরে ভক্তদের উন্মাদনার নতুন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভারতের মেঙ্গালুরুর এক অনুষ্ঠানে এক নারী ভক্ত প্রকাশ্যে শাহরুখকে প্রেমের প্রস্তাব দিলে তার জবাবও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
বৃহস্পতিবার (২৫ জুন) আয়োজিত অনুষ্ঠানে সাদা টি-শার্ট, কালো জ্যাকেট ও কালো প্যান্টে হাজির হন শাহরুখ খান। চোখে কালো সানগ্লাস, হাতে ঘড়ি ও কানে দুল—সহজ অথচ আকর্ষণীয় উপস্থিতিতে তিনি মুগ্ধ করেন উপস্থিত দর্শকদের। বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
মঞ্চে উঠে দর্শকদের সঙ্গে কথা বলেন শাহরুখ। জনপ্রিয় কয়েকটি গানের সঙ্গেও নাচে অংশ নেন তিনি। এ সময় দর্শকসারি থেকে এক নারী ভক্ত চিৎকার করে বলেন, ‘আমি আপনাকে ভালোবাসি।’
প্রথমে বিষয়টি শুনতে না পেলেও পরে তাকে মাইক দেওয়া হলে ওই ভক্ত বলেন, ‘আমি আপনাকে খুব ভালোবাসি। আমার স্বামীর চেয়েও আপনাকেই বেশি ভালোবাসি।’
এ কথা শুনে হাসিতে ফেটে পড়েন শাহরুখ। নিজের স্বভাবসুলভ রসিকতায় তিনি বলেন, ‘আরে, এই কথাটা তো গোপনে বলতে হতো।’
এরপর তিনি আরও বলেন, ‘আমি তোমার অনুভূতি বুঝতে পারছি। আমি নিশ্চিত, তোমার স্বামীও তোমাকে খুব ভালোবাসে। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। তোমার স্বামীকেও আমি ভালোবাসি। তোমাদের পুরো পরিবারের জন্য অনেক ভালোবাসা এবং ধন্যবাদ।’
একই অনুষ্ঠানে আরেক ভক্ত শাহরুখকে প্রশ্ন করেন, অভিনয় না করলে তিনি কী করতেন। জবাবে বলিউডের এই তারকা বলেন, ‘আমি মেঙ্গালুরুর মতো একটি শহরে থাকতে পারলে খুব খুশি হতাম। হয়তো একজন শিক্ষক হতাম।’
শাহরুখ খানের আন্তরিক ও রসিকতাপূর্ণ এই প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তার বিনয়ী আচরণ ও ভক্তদের প্রতি সম্মানবোধের প্রশংসা করছেন।