উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
শুক্রবার (২৬ জুন) রাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আইআরজিসি।
আইআরজিসির দাবি, হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় বিমান হামলা চালিয়েছে, যা দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মার্কিন এই সামরিক পদক্ষেপের জবাব হিসেবেই উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে।
ইরান আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ নিলে তাদের প্রতিক্রিয়া আরও কঠোর ও ব্যাপক হবে।
এর আগে শুক্রবার ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করে দেশটির ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনায় লক্ষ্যভিত্তিক বিমান হামলা চালানোর কথা জানায় যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তবে জাহাজে হামলার দায় ইরান আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। সাম্প্রতিক এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।