উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। রোববার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ (মনোনয়ন) করা হয়েছে।
এর আগে, ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০২৪ সালের ২৮ নভেম্বর। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৯ দিনের মধ্যে ফল প্রকাশ করে নতুন রেকর্ড গড়ে পিএসসি। পরবর্তীতে ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল দেখুন:
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইট