উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদল বিশ্ববিদ্যালয়টিকে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ হিসেবে সিন্ডিকেট স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে দেশের ছাত্রসমাজ বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এ অংশ নেয়। ওই আন্দোলনের ধারাবাহিকতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে দাবি করা হয়।
এতে আরও উল্লেখ করা হয়, ১৮ জুলাই ২০২৪ তারিখে ক্যাম্পাস ও সংলগ্ন মহাসড়কে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই সময় শিক্ষার্থীদের প্রতিরোধ ও আন্দোলনের মাধ্যমে ক্যাম্পাসে পরিস্থিতির পরিবর্তন ঘটে বলে স্মারকলিপিতে দাবি করা হয়।
ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, ওই দিনের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আত্মত্যাগ ও ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এ কারণে ১৮ জুলাইকে আনুষ্ঠানিকভাবে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি সিন্ডিকেট সভায় উত্থাপন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়।