উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ ২০২৬–২৭-এর উদ্বোধন ঘোষণা করেছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়স্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত মানু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীরা।
[embed]https://www.youtube.com/watch?v=9ytHarzl9uo[/embed]