উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের কথিত বিয়েকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে রিহার্সাল ডিনারের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ছোট পরিসরের এই আয়োজনে প্রায় ১০০ জন অতিথি অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানে সুইফটের দীর্ঘদিনের সহযোগী প্রযোজক জ্যাক অ্যান্টোনফ, তার ঘনিষ্ঠ বন্ধু লেনা ডানহাম, পাশাপাশি সেলেনা গোমেজসহ একাধিক তারকাকে উপস্থিত থাকতে দেখা গেছে। এছাড়া অভিনেতা ব্র্যাডলি কুপার, স্পোর্টস জগতের পরিচিত মুখ ও এনএফএল সংশ্লিষ্ট ব্যক্তিরাও এই আয়োজনে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।
লেনা ডানহাম ও জ্যাক অ্যান্টোনফকে আলাদা গাড়িতে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের দিকে যেতে দেখা যায়। সেলেনা গোমেজও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উপস্থিতির ইঙ্গিত দিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
জানা যায়, রিহার্সাল ডিনার শেষে আগামী দিনে প্রায় এক হাজার অতিথিকে নিয়ে বড় পরিসরে মূল বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হতে পারে।
ম্যাডিসন স্কয়ার গার্ডেন এলাকায় ইতোমধ্যে অতিথিদের নিরাপদ প্রবেশ ও ব্যবস্থাপনায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অতিথিদের আগমন ও উপস্থিতির ছবি–ভিডিও ছড়িয়ে পড়ায় পুরো আয়োজন ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
তবে বিয়ে বা আনুষ্ঠানিক অনুষ্ঠান নিয়ে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।