উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পপতারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসিকে ঘিরে। বিভিন্ন মার্কিন গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, তারা আনুষ্ঠানিক বড় আয়োজনের আগেই নীরবে আইনিভাবে বিয়ে সম্পন্ন করেছেন।
প্রতিবেদনগুলোতে বলা হয়, দম্পতি ইতোমধ্যে বৈধভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে তাদের ঘনিষ্ঠজন, বন্ধু এবং তারকাদের উপস্থিতিতে একটি জাঁকজমকপূর্ণ উদযাপনের আয়োজন করা হবে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে।
যদিও এ বিষয়ে টেইলর সুইফট বা ট্রাভিস কেলসি কেউই আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি। তাদের প্রতিনিধিরাও খবরটির সত্যতা নিশ্চিত করেননি।
এর আগে ২০২৩ সালে সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর থেকে এই তারকা জুটিকে একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। এরপর থেকেই তাদের বিয়ে নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল।
তাই আইনিভাবে বিয়ে সম্পন্ন হওয়ার দাবিটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলেও, আনুষ্ঠানিক নিশ্চিতকরণ না আসা পর্যন্ত বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।