উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কোনো গ্রাহকের মাসিক বিদ্যুৎ বিল অতিরিক্ত বা অস্বাভাবিক মনে হলে আগামী ১০ জুলাই ২০২৬-এর মধ্যে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ দাখিল করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ বিল সংক্রান্ত যেকোনো সমস্যা, তথ্য বা পরামর্শের জন্য গ্রাহকরা নিকটস্থ পল্লী বিদ্যুৎ অফিসে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
এছাড়া গ্রাহকরা এজিএম (অর্থ-রাজস্ব)-এর মোবাইল নম্বর ০১৭৬৯-৪০০৫৯৯-এ যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা নিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রাহকদের দাখিলকৃত অভিযোগ যথাযথভাবে গ্রহণ করে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত ও নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে গ্রাহক হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।