উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। এই জয়ের মাধ্যমে আসরের অন্যতম স্বাগতিক দেশ কানাডার বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল।
মরক্কোর জয়ে জোড়া গোল করেন আজেদিন উনাহি। আর একটি গোল করেন সুফিয়ান রহিমি।
ম্যাচের প্রথমার্ধে কিছুটা আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি কানাডা। দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে আশরাফ হাকিমির ফ্রি-কিক থেকে তৈরি আক্রমণ থেকে গোল করেন উনাহি।
ডি-বক্সের বাইরে থেকে হাকিমির বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে একঝাঁক ডিফেন্ডারের মাঝ দিয়ে নিখুঁত শটে গোল করেন তিনি।
৮২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন উনাহি। দ্রুত পাল্টা আক্রমণে ব্রাহিম দিয়াজ ডিফেন্ডারদের কাটিয়ে বল বাড়িয়ে দেন উনাহির দিকে, আর তিনি ঠান্ডা মাথায় ফিনিশিং করেন।
নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ায় মরক্কো। ৯৮ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করে ৩-০ নিশ্চিত করেন সুফিয়ান রহিমি।
এই ফলাফলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে মরক্কো। সেখানে তাদের মুখোমুখি হবে ফ্রান্স ও প্যারাগুয়ে ম্যাচের বিজয়ী দল।