উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের রাষ্ট্রায়ত্ত ৯টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে প্রায় ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১২ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী জানান, রাষ্ট্রায়ত্ত এসব ব্যাংকের বিপুল পরিমাণ খেলাপি ঋণ কমিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাপি ঋণের উচ্চ হার নিয়ন্ত্রণ করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
খেলাপি ঋণ কমানো বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি বলেও জানান অর্থমন্ত্রী।
রাষ্ট্রায়ত্ত ৯টি ব্যাংক হলো—
এদিকে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে প্রায় ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়েছিল।
তিনি জানান, এসব অর্থ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে শেখ মুজিবুর রহমানের ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি নির্মাণ, ছবি ও বেদি তৈরি এবং জাতীয় পর্যায়ে সময় গণনার ডিজিটাল বোর্ড স্থাপনসহ বিভিন্ন খাতে ব্যয় করা হয়।