উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম এবং জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ উপলক্ষে মাওয়া প্রান্তে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. এরাদত মানু এবং জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন বলেন,
"মুন্সীগঞ্জ-৩ আসনের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তাঁর বরিশাল সফর নিরাপদ, সফল ও কল্যাণময় হোক। দেশ, জনগণ এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর প্রতিটি পদক্ষেপ জাতির জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক—এই প্রত্যাশা করছি।"