উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্ত্রী সেলেনা গোমেজের সঙ্গে সম্পর্কের শুরুর সময় নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়েছেন মার্কিন সংগীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কো। তিনি জানিয়েছেন, প্রায় আট থেকে নয় মাস তারা নিজেদের সম্পর্ক সবার আড়ালে রেখেছিলেন।
স্প্যানিশ সংবাদপত্র এল পাইস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বেনি ব্ল্যাঙ্কো বলেন, “আমরা দীর্ঘ সময়, প্রায় আট বা নয় মাস আমাদের সম্পর্ক গোপন রেখেছিলাম।”
[caption id="attachment_6597" align="aligncenter" width="738"]
সেলেনা গোমেজকে জড়িয়ে ধরে কাঁধে চুমু খাচ্ছেন বেনি ব্ল্যাঙ্কো। সাক্ষাৎকারে তিনি জানান, সম্পর্কের শুরুতে সেলেনা তাকে জিজ্ঞেস করেছিলেন, ‘তুমি কি নিশ্চিত, আমার সঙ্গে সম্পর্কে জড়াতে চাও?’ ছবি: সেলেনা গোমেজ/ইনস্টাগ্রাম[/caption]
তিনি জানান, সম্পর্কের শুরুতে সেলেনা গোমেজ তাকে জিজ্ঞেস করেছিলেন, তিনি সত্যিই এই সম্পর্কে জড়াতে চান কি না।
বেনির ভাষ্য, সেলেনা তাকে বলেছিলেন, “তুমি কি নিশ্চিত? চাইলে আমরা শুধু বন্ধু হিসেবেই থাকতে পারি।”
এর জবাবে তিনি বলেন, “আমি তখন সিদ্ধান্ত নিই— যা হওয়ার হবে।”
সাক্ষাৎকারে ব্ল্যাঙ্কো বলেন, তাদের সৌভাগ্য যে দুজনেরই এমন বন্ধু ও পরিবারের সদস্য আছেন, যারা খ্যাতির আগ থেকেই তাদের পাশে রয়েছেন। সেই ঘনিষ্ঠ মানুষদের সমর্থন তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
[caption id="attachment_6598" align="aligncenter" width="712"]
সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো বোস্টন সেলটিকস বনাম নিউইয়র্ক নিক্সের একটি ম্যাচে কোর্টসাইডে বসে আছেন।বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা সেলেনা গোমেজের সঙ্গে সংসার করার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন বেনি। তিনি বলেন, খ্যাতিমান ব্যক্তিদের প্রতিটি কাজই মানুষের নজরদারির মধ্যে থাকে।
“আমি ব্যক্তিগত জীবন খুব বেশি প্রকাশ করতে পছন্দ করি না। আপনি যা-ই বলুন, কেউ না কেউ সমালোচনা করবেই,” বলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে বেনি জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি ব্যক্তিগত গোপনীয়তাকে আরও বেশি গুরুত্ব দিচ্ছেন। তাই খুব প্রয়োজন না হলে ব্যক্তিগত ছবি প্রকাশ করেন না। মাঝে মধ্যে স্ত্রী সেলেনা গোমেজের সঙ্গে একটি ছবি বা কোনো খাবারের ছবি শেয়ার করলেও তার ইনস্টাগ্রামে বেশিরভাগ পোস্টই কাজসংক্রান্ত।
[caption id="attachment_6599" align="aligncenter" width="703"]
সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো একে অপরের কাঁধে হাত রেখে পোজ দিয়েছেন।২০২৩ সালের জুলাইয়ে সেলেনা গোমেজের জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। ওই বছরের ডিসেম্বরে সেলেনা নিশ্চিত করেন যে, তারা প্রায় ছয় মাস ধরে গোপনে সম্পর্কে ছিলেন।
এর এক বছর পর এই জুটি বাগদানের ঘোষণা দেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় এক ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
[caption id="attachment_6600" align="aligncenter" width="704"]
সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো একে অপরকে চুম্বন করছেন।বিয়েতে হলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন। বিয়ের পর নবদম্পতি ক্যালিফোর্নিয়া ও টেক্সাস উপকূলজুড়ে সড়কপথে ভ্রমণের মাধ্যমে মধুচন্দ্রিমা উদযাপন করেন।