প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
ইরাক থেকে সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র
চলতি বছরের শেষ নাগাদ
মার্কিন সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (১৪ জুলাই) ওয়াশিংটন সফরে যাওয়া ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রতিশ্রুতি জানিয়েছেন।
২০০৩ সালে ইরাকে সাদ্দাম হোসেন সরকারের বিরুদ্ধে লড়েছিলেন যুক্তরাষ্ট্র। সাদ্দাম হোসেনের পতন হলেও ইরাকে থেকে যায় মার্কিন সেনা।
দেশটিতে সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে ২৩ বছরের মার্কিন উপস্থিতির অবসান ঘটতে পারে।
এদিকে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন বলেন, আইএসবিরোধী অভিযান শেষ করার জন্য ইরাকের সাথে ২০২৪ সালে সই হওয়া চুক্তির প্রতি তারা অঙ্গীকারবদ্ধ। চুক্তির সময় ইরাকে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়ে ছিল।
ট্রাম্প ইরাকের প্রধানমন্ত্রীকে ও সাংবাদিকদের বলেন, আমরা মনে করি ইরাকে আমাদের সামরিক বাহিনী রাখার আর প্রয়োজন
নেই। বক্তব্যে ট্রাম্প মার্কিন তেল কোম্পানিগুলোর সাথে ইরাকের ক্রমবর্ধমান সম্পর্কের কথাও উল্লেখ করেন।
ইরাকের প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের সব সামরিক বাহিনী ইরাক ছেড়ে যাবে। তবে মার্কিন কোম্পানিগুলো ইরাকে কার্যক্রম চালিয়ে যাবে।
প্রকাশক ও সম্পাদক: মিরাজ হোসেন সুজন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।