উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
View this post on Instagram
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউয়ার্কে অনুষ্ঠিত শাকিরার কনসার্টে দর্শকদের জন্য ছিল বিশেষ চমক। মঙ্গলবার (১৪ জুলাই) প্রুডেনশিয়াল সেন্টারে আয়োজিত এই সোল্ড-আউট কনসার্টে হঠাৎই মঞ্চে ওঠেন হাইতিয়ান বংশোদ্ভূত সংগীতশিল্পী ওয়াইক্লেফ জিন। এরপর শাকিরার সঙ্গে তিনি পরিবেশন করেন তাদের বিশ্বজুড়ে জনপ্রিয় গান ‘হিপস ডোন্ট লাই’।
ওয়াইক্লেফ জিন মঞ্চে উঠতেই করতালি ও উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা। গানের র্যাপ অংশ পরিবেশনের পাশাপাশি তিনি দর্শকদেরও গানের সঙ্গে কণ্ঠ মেলাতে আহ্বান জানান।
View this post on Instagram
২০০৬ সালে প্রকাশিত ‘হিপস ডোন্ট লাই’ শাকিরার ক্যারিয়ারের অন্যতম সফল গান। ওয়াইক্লেফ জিনের ২০০৪ সালের ‘ড্যান্স লাইক দিস’ গান থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই গানটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। গানটির কথা ও সুর তৈরিতেও একসঙ্গে কাজ করেছিলেন শাকিরা ও ওয়াইক্লেফ জিন।
এর আগেও বিভিন্ন সময়ে এই গানটি একসঙ্গে পরিবেশন করেছেন দুই শিল্পী। চলমান Las Mujeres Ya No Lloran World Tour-এর কয়েকটি কনসার্ট এবং টেলিভিশন অনুষ্ঠান দ্য টুনাইট শো-তেও তাদের যৌথ পরিবেশনা দেখা গেছে।
View this post on Instagram
নিউয়ার্কের কনসার্টে প্রায় ২৭টি গান পরিবেশন করেন শাকিরা। এতে তার সর্বশেষ অ্যালবামের গান ছাড়াও স্থান পায় ‘লা টরতুরা’, ‘ওহোস আসি’, ‘আন্ডারনিথ ইউর ক্লোদস’, ‘হোয়েনএভার, হোয়্যারএভার’ এবং ‘ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)’-সহ ভক্তদের প্রিয় আরও কয়েকটি গান।
বিশ্ব সফরের পরবর্তী সূচি অনুযায়ী, আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের ইস্ট রাদারফোর্ডে ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে পারফর্ম করবেন শাকিরা। এরপর ২০ জুলাই নিউইয়র্কের ব্রুকলিনে আবারও শুরু হবে তার বিশ্ব সফরের পরবর্তী পর্ব।View this post on Instagram