উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ (সংরক্ষণকারী রাসায়নিক) ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করে সংস্থাটি।
বিএফএসএ জানিয়েছে, প্রত্যাহারের নির্দেশ দেওয়া খাদ্যপণ্যগুলোর মধ্যে রয়েছে—
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানকে এসব পণ্য বাজার থেকে দ্রুত প্রত্যাহার এবং এর বিপণন কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে।
একই সঙ্গে জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে বিএফএসএ সাধারণ মানুষকে এসব খাদ্যপণ্য ক্রয় ও গ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, খাদ্যপণ্যে অনুমোদিত মাত্রার বেশি প্রিজারভেটিভ ব্যবহার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ভোক্তাদের নিরাপদ খাদ্য গ্রহণে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)