উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হলিউড তারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক-এর দাম্পত্য সম্পর্কের ইতি ঘটলেও তাদের ব্যক্তিগত যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিচ্ছেদের পরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাবেক স্বামী বেন অ্যাফ্লেকের পরামর্শের ওপর নির্ভর করছেন জেনিফার।
রাডারঅনলাইনের এক প্রতিবেদনে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ক্যারিয়ার ও ব্যক্তিগত নানা সিদ্ধান্তে এখনও বেনের মতামতকে গুরুত্ব দেন জেনিফার। সূত্রটির ভাষ্য, জেনিফারের এই নির্ভরশীলতা বেন অ্যাফ্লেকের আত্মবিশ্বাস বা ‘ইগো’কে আরও বাড়িয়ে দেয়।
প্রতিবেদনে আরও বলা হয়, বিচ্ছেদ হলেও দুজনের মধ্যে পারস্পরিক সম্মান ও যোগাযোগ বজায় রয়েছে। বিশেষ করে পেশাগত বিষয়ে আলোচনা কিংবা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তারা মাঝে মধ্যেই কথা বলেন।
তবে এ বিষয়ে জেনিফার লোপেজ বা বেন অ্যাফ্লেক—কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে এসব তথ্য সংশ্লিষ্ট সূত্রের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।
দীর্ঘদিনের বন্ধুত্ব ও প্রেমের সম্পর্কের পর ২০২২ সালে বিয়ে করেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। পরবর্তীতে তাদের দাম্পত্যে টানাপোড়েন দেখা দেয় এবং শেষ পর্যন্ত বিচ্ছেদের পথেই হাঁটেন এই তারকা জুটি।