উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রবাসীদের জন্য আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’। প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন, আর্থিক সুবিধা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা সহজ করার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
বৈঠকে জানানো হয়, সরকারের নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ডের পাশাপাশি প্রবাসী কার্ড বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এ কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।
প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য ডেবিট কার্ড ইস্যু করা হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে দুই লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
প্রবাসী কার্ডধারীরা অন্তত ১০ ধরনের বিশেষ সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—
এ ছাড়া প্রবাসীরা রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং, ঋণ সুবিধা, সহজ অর্থ লেনদেন এবং বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার পাওয়ার সুযোগ পাবেন।
সভায় প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব বাংলাদেশি প্রবাসীকে প্রবাসী কার্ডের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশনাও দেওয়া হয়।