উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বকাপের ফাইনালে জায়গা না পেলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয়ী দলের জন্য অপেক্ষা করছে বড় অঙ্কের পুরস্কার। ২০২৬ ফিফা বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২৯ মিলিয়ন মার্কিন ডলার।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও ইংল্যান্ড। ব্রোঞ্জ পদকের পাশাপাশি প্রায় ২৯ মিলিয়ন ডলার পুরস্কারের অর্থ ভাগ করে নেবে বিজয়ী দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা।
২০২৬ বিশ্বকাপের জন্য ফিফা মোট ৬৫৫ মিলিয়ন ডলারের রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছে, যা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় ৫০ শতাংশ বেশি।
শুধু বিশ্বকাপে অংশগ্রহণ করলেও প্রতিটি দল পাবে ৯ মিলিয়ন ডলার। ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল ৪২ মিলিয়ন ডলার, আর তৃতীয় স্থান অর্জনকারী ক্রোয়েশিয়া পেয়েছিল ২৭ মিলিয়ন ডলার।
চ্যাম্পিয়ন: ৫০ মিলিয়ন ডলার
রানার্সআপ: ৩৩ মিলিয়ন ডলার
তৃতীয় স্থান: ২৯ মিলিয়ন ডলার
চতুর্থ স্থান: ২৭ মিলিয়ন ডলার
কোয়ার্টার ফাইনাল (৫ম-৮ম): ১৯ মিলিয়ন ডলার
শেষ ষোলো (৯ম-১৬তম): ১৫ মিলিয়ন ডলার
গ্রুপ পর্ব থেকে বিদায় (১৭তম-৩২তম): ১১ মিলিয়ন ডলার
প্রথম পর্ব থেকে বিদায় (৩৩তম-৪৮তম): ৯ মিলিয়ন ডলার
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ তাই শুধু সম্মানের নয়, আর্থিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ফ্রান্স ও ইংল্যান্ডের জন্য।