উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইল শহরের জেনারেল হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে চারটি ফার্মেসিকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ঔষধ প্রশাসন। নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে এসব জরিমানা করা হয়।
রোববার (১৯ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাঙ্গাইল জেলা ঔষধ প্রশাসন ও স্থানীয় পুলিশ বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কয়েকটি ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, আনরেজিস্টার্ড ওষুধ মজুত, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি এবং সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।
পরে ‘ঔষধ ও কসমেটিকস আইন’ অনুযায়ী চারটি পৃথক মামলায় চারটি ফার্মেসিকে মোট ২৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
টাঙ্গাইল জেলা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল জানান, জনস্বার্থে নকল, ভেজাল ও অবৈধ ওষুধের বিরুদ্ধে ঔষধ প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, “জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ ওষুধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”