উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
বুধবার (২২ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিদায়ী নৌবাহিনী প্রধানের কর্মজীবনের সাফল্য, নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং একটি পেশাদার ও শক্তিশালী বাহিনী হিসেবে নৌবাহিনীকে এগিয়ে নিতে তার নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন।
সাক্ষাৎকালে বিদায়ী নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতা, দিকনির্দেশনা ও আন্তরিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।