প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড
য়গা করে নিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটি উৎসবের ‘হরাইজনস (Orizzonti)’ বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করবে।
বৃহস্পতিবার উৎসব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত চলচ্চিত্রগুলোর তালিকা প্রকাশ করে। সেখানে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর নাম অন্তর্ভুক্ত করা হয়। এ বছর ‘হরাইজনস’ বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৯টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। এসব চলচ্চিত্রের মধ্য থেকেই জুরি বোর্ড সেরা চলচ্চিত্রসহ বিভিন্ন বিভাগে বিজয়ীদের নির্বাচন করবে।
এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চলচ্চিত্রটির অন্যতম অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটি একটি অসাধারণ মুহূর্ত। ভেনিসের মতো আন্তর্জাতিক উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া শুধু একজন নির্মাতার নয়, বরং পুরো দেশের চলচ্চিত্র শিল্পের জন্যই বড় অর্জন।
বাঁধন জানান, সিনেমাটিতে তিনি অতিথি চরিত্রে অভিনয় করেছেন। তবুও এমন একটি ঐতিহাসিক যাত্রার অংশ হতে পেরে তিনি নিজেকে গর্বিত ও সম্মানিত মনে করছেন।
নির্মাতা রুবাইয়াত হোসেন বলেন, চলচ্চিত্রটি ভেনিস উৎসবে জমা দেওয়ার কিছুদিন পরই আয়োজকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছিলেন। তখন থেকেই নির্বাচিত হওয়ার বিষয়ে তিনি আশাবাদী ছিলেন। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নিশ্চিত হয়েছে যে, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ‘হরাইজনস’ বিভাগে প্রতিযোগিতা করবে।
ভেনিস চলচ্চিত্র উৎসবের ‘হরাইজনস’ বিভাগে মূলত নতুন দৃষ্টিভঙ্গি, ভিন্নধর্মী ভাষা এবং অভিনব গল্প বলার শৈলীর চলচ্চিত্রগুলো স্থান পায়। আন্তর্জাতিক অঙ্গনে নতুন ধারার নির্মাতাদের পরিচিত করে তুলতে এ বিভাগকে অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। এছাড়া চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম এবং মোহাম্মদ বারীসহ আরও অনেকে।
প্রকাশক ও সম্পাদক: মিরাজ হোসেন সুজন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।