উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যে সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মুম্বাইয়ের ২৭ বছর বয়সী তরুণী মডেল রিয়া আহির।
বুধবার (২২ জুলাই) মুম্বাইয়ের দাদার এলাকায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের পুলিশ ভ্যানে তোলার সময় রিয়া একাই গাড়িটির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পুলিশ শিক্ষার্থীদের আটক করে নিয়ে যাওয়ার সময় রিয়া কর্মকর্তাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা বা ‘অ্যারেস্ট মেমো’ দেখতে চান। পুলিশ এ বিষয়ে কোনো সন্তোষজনক উত্তর দিতে না পারায় তিনি ভ্যানটির সামনে অবস্থান নেন।
রিয়ার এই প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত পুলিশ আটক শিক্ষার্থীদের ছেড়ে দিতে বাধ্য হয়।
নিজের নাগরিক অধিকার সম্পর্কে সচেতন রিয়া বলেন, পুলিশ অন্যায় করছে বুঝতে পেরেই একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি প্রতিবাদ করেছেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রিয়ার সাহসিকতার প্রশংসা করছেন অনেকে। তিনি সরকারের ভূমিকার সমালোচনা করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানিয়েছেন।
শিক্ষার্থীদের অধিকার ও ন্যায়বিচারের দাবিতে তার এই অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।