প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন,
“রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান দেওয়া যাবে না।”
তিনি বলেন, সারা বিশ্বে গণতন্ত্র নানা চ্যালেঞ্জের মুখে থাকলেও বাংলাদেশ সরকার গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করে এবং জনগণের কাছে সব সময় দায়বদ্ধ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, দেশ উন্নয়নের আদর্শ নিয়েই এগিয়ে যাচ্ছেন তারেক রহমান।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে জনগণের কাছে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার তা বাস্তবায়নে বদ্ধপরিকর।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ ও সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় সরকার।
প্রকাশক ও সম্পাদক: মিরাজ হোসেন সুজন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।