উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজের স্বামীকে মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখার দাবি করে এক ভারতীয় নারীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ওই নারী অভিযোগ করেছেন, তার স্বামীর সঙ্গে তার মায়ের প্রায় ২২ বছর ধরে গোপন সম্পর্ক ছিল।
ভুক্তভোগী নারীর দাবি, ১৫ বছর বয়সে এক তরুণের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই বছর পর তিনি অন্তঃসত্ত্বা হলে তারা একসঙ্গে বসবাস শুরু করেন। সন্তানের জন্মের পর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। পরে তাদের সংসারে চার সন্তানের জন্ম হয় এবং দীর্ঘদিন স্বাভাবিকভাবেই দাম্পত্য জীবন চলছিল।
তবে সম্প্রতি বন্ধুদের সঙ্গে বাইরে থেকে বাবার বাড়িতে ফিরে তিনি নিজের স্বামী ও মাকে আপত্তিকর অবস্থায় দেখেন বলে দাবি করেন। পরে এ বিষয়ে প্রশ্ন করলে স্বামী দীর্ঘদিনের সম্পর্কের কথা স্বীকার করেন বলেও তার অভিযোগ।
নারীর ভাষ্য, বিষয়টি প্রকাশ্যে আসার পর তার মা অনুশোচনা না করে বরং তাকে বাড়ি থেকে বের করে দেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বিয়ের পর তার মায়ের যেসব সন্তানের জন্ম হয়েছে, তাদের পিতৃত্ব নিয়েও তার মনে সন্দেহ তৈরি হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘটনার বিষয়টি বাবাকে জানালে তিনি স্ত্রীকে ডিভোর্স দেন। অন্যদিকে ওই নারীও স্বামীর সঙ্গে সম্পর্কের ইতি টেনে সন্তানদের নিয়ে আলাদা বসবাস শুরু করেছেন।
তবে এ ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক নারীর দাবি এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে তৈরি।