উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী সংবাদপত্রের সম্পাদকদের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ডও যথাযথভাবে তুলে ধরার অনুরোধ জানান। তিনি বলেন, এর মাধ্যমে সাধারণ মানুষ সরকারের বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন।
বৈঠকে স্বাধীন গণমাধ্যম, সাংবাদিকদের পেশাগত পরিবেশ এবং নীতিমালা প্রণয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী সাংবাদিকতার মানোন্নয়ন ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও মাহমুদুর রহমান-এর নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
প্রতিনিধি দলে আরও ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান সোহেল, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদার সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম।