প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে ১৮ প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি চক্র গোপনে এসব কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে ধারণা করা হচ্ছে।
সৌদি আরবের জননিরাপত্তা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, ইস্টার্ন রিজিয়ন পুলিশ ও মানব পাচারবিষয়ক অধিদপ্তরের যৌথ অভিযানে অভিযুক্তদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।
সৌদি আরবে পতিতাবৃত্তি ও যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ। দেশটির আইনে এসব কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কারাদণ্ড, জরিমানা এবং সাজা শেষে নিজ দেশে ফেরত পাঠানোর মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণিত হলে দেশটির প্রচলিত আইনে আরও কঠোর শাস্তির বিধান রয়েছে।
সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের দেশটির আইন ও সামাজিক বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রকাশক ও সম্পাদক: মিরাজ হোসেন সুজন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।