উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার কেরানীগঞ্জে একটি সন্দেহভাজন ইয়াবা কারখানা ঘিরে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে র্যাব-১০-এর পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
র্যাব-১০ জানায়, কেরানীগঞ্জের ওই স্থানে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান শুরু করা হয়েছে। বর্তমানে অভিযান চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
অভিযান শেষ হলে কারখানার অবস্থান, জড়িত ব্যক্তি ও উদ্ধার হওয়া আলামত সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।