উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।
রোববার (২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ‘জুলাই’ আন্দোলনের আদর্শিক বিভাজনের কথা উল্লেখ করে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান।
মাহফুজ আলম তার পোস্টে লিখেছেন, “জুলাই আদর্শিক অক্ষ অনুযায়ী বিভক্ত হয়েছে। ডানপন্থী জুলাইয়ের সংগঠনে ডান-বিরোধীরা জায়গা পাবেন না। অ-ডানপন্থীদের জুলাই সংগঠনে ডানপন্থীরা জায়গা পাবেন না। এটাই জুলাই বন্দোবস্ত।”
ডান ও বামপন্থার বাইরে অবস্থান নেওয়া ব্যক্তিদের উদ্দেশে তিনি লেখেন, “ডান-বামের বাইরে যারা যেতে চাইবেন, তাদের জন্য এতে আছে শিক্ষা। দ্রুত ডান বা অ-ডান জুলাই বেছে নিয়ে গা বাঁচান। নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না।”
তার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।