উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৫ আগস্ট মুন্সীগঞ্জ শহরে বিশাল শোডাউনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. মহিউদ্দিনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
কর্মসূচি সফল করতে ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে। নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, প্রস্তুতি সভা এবং সাংগঠনিক সমন্বয় কার্যক্রম চালানো হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আয়োজকরা জানান, ৫ আগস্টের শোডাউনে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কর্মসূচির মাধ্যমে দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি এবং রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরা হবে।
মো. মহিউদ্দিনের অনুসারীরা আশা প্রকাশ করেছেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হবে। একই সঙ্গে অংশগ্রহণকারী নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, ৫ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন এলাকায় কর্মসূচির প্রচার-প্রচারণাও চলছে।