উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী স্টেশনে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল প্রায় ১১টার দিকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনায় বড় ধরনের কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে। উদ্ধারকাজ শেষ হলে রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।