উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বরিশালের মেহেন্দিগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় থাকার অভিযোগে সুজন আকন নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
আটক সুজন আকন উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সাদেকপুর গ্রামের বাসিন্দা। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।
স্থানীয়দের দাবি, সৌদি আরবপ্রবাসী এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে সুজনের পরিচয় থেকে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে এর আগেও পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পরে সোমবার রাতে ওই নারীর বাড়িতে গেলে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের আটক করেন।
আটকের পর সুজন আকন অভিযোগ অস্বীকার করে বলেন, “তিনি আমার দূরসম্পর্কের ভাবি। তাঁর কথায় রাতে সেখানে গিয়েছিলাম। আমাকে ফাঁসানো হয়েছে।”
স্থানীয় সূত্রের দাবি, ওই নারীকে যোগাযোগের জন্য নতুন একটি মোবাইল ফোনও কিনে দিয়েছিলেন সুজন। তবে এ অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সেলিম শিকদার বলেন, “আটক সুজন আমাদের সংগঠনের কেউ নন। সভা-সমাবেশে অনেক মানুষ আসে, ছবি তোলে। একটি ছবি থাকা মানেই সে সংগঠনের নেতা বা কর্মী নয়।”
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।