উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি জেলা সভাপতি মো. রিফাতুল ইসলামের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হয়। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজি, মুন্সীগঞ্জ সদর উপজেলা আমির মো. নুরুল আমিন সিকদার, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারি ও জামায়াত নেতা মাহফুজুর রহমান এবং সদ্যবিদায়ী জেলা সভাপতি মো. মুজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি এস এম জাহিদ।
সাংস্কৃতিক সন্ধ্যায় ঢাকা থেকে আগত অনুপম শিল্পীগোষ্ঠী ও সাইমুম শিল্পীগোষ্ঠীর শিল্পীরা সংগীত ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। আয়োজকদের মতে, জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে এর তাৎপর্য তুলে ধরতেই এ আয়োজন করা হয়।