উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের বাজারে স্বর্ণের দাম সাম্প্রতিক সমন্বয়ের পর ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দামে শুক্রবার (২৬ জুন) সারাদেশে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ভরি প্রতি ২ হাজার ২১৬ টাকা কমিয়ে বৃহস্পতিবার (২৫ জুন) এই নতুন দাম নির্ধারণ করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই দাম কার্যকর থাকবে।
বাজুস আরও জানায়, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি আলাদাভাবে যুক্ত হবে। একই সঙ্গে স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে পুরোনো নিয়মে অলঙ্কার এক্সচেঞ্জ ও ক্রয়-বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী দেশের বাজারে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায় বিক্রি হচ্ছে।