শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিনোদন

নির্যাতনের অভিযোগের মধ্যেই ভাইরাল স্নিগ্ধা-নজরুলের একসঙ্গে তোলা ছবি

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর করা নির্যাতনের অভিযোগের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে তার কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। ছবিগুলোতে স্নিগ্ধা চৌধুরীর সঙ্গে নজরুল ইসলাম ভূঁইয়াকে দেখা যায়। কয়েকটি ছবিতে স্নিগ্ধার মাকেও উপস্থিত থাকতে দেখা গেছে। ছবিগুলো ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। তবে ছবিগুলোর সময়, স্থান ও প্রেক্ষাপট নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে স্নিগ্ধা চৌধুরীর পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে বিজ্ঞাপনচিত্রে কাজের প্রস্তাব দিয়ে ডেকে নিয়ে মারধর, শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ এনে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে খিলক্ষেত থানায় অভিযোগ করেন স্নিগ্ধা। স্নিগ্ধার অভিযোগ, বিজ্ঞাপনের কাজের বিষয়ে আলোচনার জন্য তিনি রাজধানীর ৩০০ ফিট এলাকায় আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে যাওয়ার পর নজরুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে তার দেখা হয়। একপর্যায়ে তাকে অন্য একজন ব্যক্তি ভেবে বিয়ের জন্য চাপ দেওয়া হয় এবং পরে তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় খিলক্ষেত থানায় মামলা করেন স্নিগ্ধা চৌধুরী। মামলার পর নজরুল ইসলাম ভূঁইয়া আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। অভিযোগ অস্বীকার করে নজরুল ইসলাম ভূঁইয়া দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহ করা হবে।

নির্যাতনের অভিযোগের মধ্যেই ভাইরাল স্নিগ্ধা-নজরুলের একসঙ্গে তোলা ছবি