শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মায়ের কোলে থাকা দুই বছরের শিশুকে নিয়ে উধাও বাবা, থানায় অভিযোগ

কেশরহাট পৌর যুবদলের নেতা রাকিবুল ইসলাম তুষারকে ঘিরে তৃণমূলে আলোচনা

লৌহজংয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত, আলোচনা সভা ও দোয়া মাহফিল

লৌহজংয়ের কুমারভোগে বিএনপির বিজয় র‍্যালি, শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ

সিরাজদিখানে অভির বিরুদ্ধে ফের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন, দুধ দিয়ে গোসল করে সম্পর্ক ছিন্নের ঘোষণা স্বামীর

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন, দুধ দিয়ে গোসল করে সম্পর্ক ছিন্নের ঘোষণা স্বামীর
প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন, দুধ দিয়ে গোসল করে সম্পর্ক ছিন্নের ঘোষণা স্বামীর
0:00 / 0:00
1x
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিয়ের দাবিতে এক নারীর টানা তিন দিনের অনশনকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার উত্তর কলাউড়া গ্রামের মাহমুদা আক্তার নামের তিন সন্তানের এক জননী একই গ্রামের ফয়েজ মিয়া ওরফে খয়েজের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন বলে জানা গেছে। মাহমুদা আক্তার উপজেলার রাঙাউটি গ্রামের সোহেল মিয়ার স্ত্রী। স্ত্রীর এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে শনিবার (৮ আগস্ট) দুপুরে দুধ দিয়ে গোসল করে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন সোহেল মিয়া। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদা আক্তারের সঙ্গে ফয়েজ মিয়ার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়কে কেন্দ্র করে সোহেল ও মাহমুদার দাম্পত্য জীবনে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি বিষয়টি এলাকায় জানাজানি হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরই মধ্যে ফয়েজ মিয়ার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন মাহমুদা। স্ত্রীর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ সোহেল মিয়া শনিবার দুপুরে দুধ দিয়ে গোসল করে স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। অনশনরত মাহমুদা আক্তার সাংবাদিকদের কাছে ফয়েজ মিয়ার সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। তবে ঘটনার পর থেকে ফয়েজ মিয়া মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। স্থানীয়ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং বিষয়টির সমাধান করতে এলাকার মাতব্বররা আলোচনা করছেন বলে জানা গেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দোয়ারাবাজারে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে সোহেল মিয়ার দুধ দিয়ে গোসল করে বৈবাহিক সম্পর্ক ছিন্নের ঘোষণাকে ঘিরে মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন, দুধ দিয়ে গোসল করে সম্পর্ক ছিন্নের ঘোষণা স্বামীর

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিয়ের দাবিতে এক নারীর টানা তিন দিনের অনশনকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার উত্তর কলাউড়া গ্রামের মাহমুদা আক্তার নামের তিন সন্তানের এক জননী একই গ্রামের ফয়েজ মিয়া ওরফে খয়েজের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন বলে জানা গেছে। মাহমুদা আক্তার উপজেলার রাঙাউটি গ্রামের সোহেল মিয়ার স্ত্রী। স্ত্রীর এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে শনিবার (৮ আগস্ট) দুপুরে দুধ দিয়ে গোসল করে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন সোহেল মিয়া। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদা আক্তারের সঙ্গে ফয়েজ মিয়ার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়কে কেন্দ্র করে সোহেল ও মাহমুদার দাম্পত্য জীবনে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি বিষয়টি এলাকায় জানাজানি হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরই মধ্যে ফয়েজ মিয়ার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন মাহমুদা। স্ত্রীর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ সোহেল মিয়া শনিবার দুপুরে দুধ দিয়ে গোসল করে স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। অনশনরত মাহমুদা আক্তার সাংবাদিকদের কাছে ফয়েজ মিয়ার সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। তবে ঘটনার পর থেকে ফয়েজ মিয়া মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। স্থানীয়ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং বিষয়টির সমাধান করতে এলাকার মাতব্বররা আলোচনা করছেন বলে জানা গেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দোয়ারাবাজারে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে সোহেল মিয়ার দুধ দিয়ে গোসল করে বৈবাহিক সম্পর্ক ছিন্নের ঘোষণাকে ঘিরে মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।