শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশ : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বিএসএফআইসির কর্মশালা: দাপ্তরিক গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধি

ডলারের বিপরীতে দক্ষিণ এশিয়ায় শক্ত অবস্থানে বাংলাদেশি টাকা

বাংলাদেশি পিইটি ফিল্মের বিরুদ্ধে ভারতের অ্যান্টি–ডাম্পিং তদন্ত, শুনানি ৬ আগস্ট

কৃষকের বিক্রি করা পণ্য খুচরা বাজারে দ্বিগুণ দামে বিক্রি, বলছে সিপিডি গবেষণা

আন্তর্জাতিক বাজারে কমেছে সয়াবিনের দাম, বৃষ্টির পূর্বাভাসে স্বস্তি

পেপাল-পেওনিয়ারের পথ খুলছে, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্টে নতুন কাঠামো চালু করল বাংলাদেশ ব্যাংক

টানা বৃষ্টিতে পেঁয়াজের বাজারে আগুন, কেজিতে বেড়েছে ২০ টাকা

টানা বৃষ্টিতে পেঁয়াজের বাজারে আগুন, কেজিতে বেড়েছে ২০ টাকা

বিএসএফআইসির কর্মশালা: দাপ্তরিক গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধি

News Agent
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম
বিএসএফআইসির কর্মশালা: দাপ্তরিক গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধি
বিএসএফআইসির কর্মশালা: দাপ্তরিক গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধি
0:00 / 0:00
1x

প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, আইনগত বিষয় সুষ্ঠুভাবে পরিচালনা এবং সরকারি বিধিবিধান পালনে কর্মকর্তাদের সচেতনতা বাড়াতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘মামলা পরিচালনা, বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) লিখন, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ (সংশোধিত) এবং অফিস ব্যবস্থাপনা’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয় গত ৩ সেপ্টেম্বর সকালে রাজধানীর দিলকুশায় চিনিশিল্প ভবনের নবম তলায়। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বিএসএফআইসির ৩০ জন কর্মকর্তা অংশ নেন।

বিএসএফআইসির চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজ কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রশাসনিক কাজে গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তাদের সার্ভিস রুলস, শৃঙ্খলা বিধি ও অফিস ব্যবস্থাপনা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা জরুরি। বিশেষ করে বিধি অনুযায়ী মামলা পরিচালনা ও বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) মূল্যায়ন প্রশাসনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কর্মকর্তারা নিজ নিজ কর্মক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগ করতে সক্ষম হবেন।

কর্মশালায় বিশেষজ্ঞ প্রশিক্ষকরা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ (সংশোধিত)-এর হালনাগাদ প্রয়োগ, সরকারি নথি ব্যবস্থাপনা এবং মামলা পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যবহারিক বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ড. আব্দুল আলীম খান, পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) মোহাম্মদ সাঈদ-উর-রহমান, পরিচালক (অর্থ) তাহমিনা আক্তার, পরিচালক (বাণিজ্যিক) আজহারুল ইসলাম এবং সংস্থার সচিব মোহাম্মদ মুজিবুর রহমান। এ ছাড়া বিভিন্ন বিভাগের প্রধান ও বিএসএফআইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিএসএফআইসির কর্মশালা: দাপ্তরিক গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধি

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, আইনগত বিষয় সুষ্ঠুভাবে পরিচালনা এবং সরকারি বিধিবিধান পালনে কর্মকর্তাদের সচেতনতা বাড়াতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘মামলা পরিচালনা, বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) লিখন, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ (সংশোধিত) এবং অফিস ব্যবস্থাপনা’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয় গত ৩ সেপ্টেম্বর সকালে রাজধানীর দিলকুশায় চিনিশিল্প ভবনের নবম তলায়। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বিএসএফআইসির ৩০ জন কর্মকর্তা অংশ নেন।

বিএসএফআইসির চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজ কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রশাসনিক কাজে গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তাদের সার্ভিস রুলস, শৃঙ্খলা বিধি ও অফিস ব্যবস্থাপনা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা জরুরি। বিশেষ করে বিধি অনুযায়ী মামলা পরিচালনা ও বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) মূল্যায়ন প্রশাসনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কর্মকর্তারা নিজ নিজ কর্মক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগ করতে সক্ষম হবেন।

কর্মশালায় বিশেষজ্ঞ প্রশিক্ষকরা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ (সংশোধিত)-এর হালনাগাদ প্রয়োগ, সরকারি নথি ব্যবস্থাপনা এবং মামলা পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যবহারিক বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ড. আব্দুল আলীম খান, পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) মোহাম্মদ সাঈদ-উর-রহমান, পরিচালক (অর্থ) তাহমিনা আক্তার, পরিচালক (বাণিজ্যিক) আজহারুল ইসলাম এবং সংস্থার সচিব মোহাম্মদ মুজিবুর রহমান। এ ছাড়া বিভিন্ন বিভাগের প্রধান ও বিএসএফআইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।