শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

ইবি ছাত্রীকে হল থেকে সাময়িক বহিষ্কার, ব্যক্তিগত ছবি ছড়ানোর অভিযোগে তদন্ত কমিটি

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সিংড়ায় ২১০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নানা আয়োজন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০; ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

বেরোবিতে শিবিরের হামলার অভিযোগ, ভিডিও দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রক্টরের

মুন্সীগঞ্জে মাদ্রাসাশিক্ষকের নির্মম মারধরের অভিযোগ, ৯ বছরের ছাত্রীর মেরুদণ্ডে আঘাতের দাবি

অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা: কম খরচে পড়াশোনা, থাকছে কাজের সুযোগ

কলা ও মানবিকে শিক্ষার্থী বেশি, তবুও আন্তর্জাতিক মানে পিছিয়ে বাংলাদেশ

কলা ও মানবিকে শিক্ষার্থী বেশি, তবুও আন্তর্জাতিক মানে পিছিয়ে বাংলাদেশ

ইবি ছাত্রীকে হল থেকে সাময়িক বহিষ্কার, ব্যক্তিগত ছবি ছড়ানোর অভিযোগে তদন্ত কমিটি

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
ইবি ছাত্রীকে হল থেকে সাময়িক বহিষ্কার, ব্যক্তিগত ছবি ছড়ানোর অভিযোগে তদন্ত কমিটি
ইবি ছাত্রীকে হল থেকে সাময়িক বহিষ্কার, ব্যক্তিগত ছবি ছড়ানোর অভিযোগে তদন্ত কমিটি
0:00 / 0:00
1x
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি অনুমতি ছাড়া অন্য ব্যক্তির কাছে পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। ঘটনাটি তদন্তে একটি কমিটিও গঠন করেছে হল প্রশাসন। বৃহস্পতিবার (৬ আগস্ট) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের জুলাই-৩৬ হলে বিষয়টি জানাজানি হয়। অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী। ঘটনার পর হলের শিক্ষার্থীরা ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগকারী কয়েকজন শিক্ষার্থীর দাবি, অভিযুক্ত শিক্ষার্থীর সঙ্গে যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তির সম্পর্ক ছিল। ওই সময় সহপাঠী, রুমমেট ও পরিচিতদের বিভিন্ন ব্যক্তিগত ও সাধারণ ছবি তাদের অনুমতি ছাড়া ওই ব্যক্তির কাছে পাঠানো হয়েছে। তাদের অভিযোগ, পরবর্তীতে ওই সম্পর্কের অবনতি হলে কিছু ছবি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কাছে পাঠানো হয়। এতে কয়েকজন শিক্ষার্থী মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান। ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, এ ঘটনায় প্রায় ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা সংশ্লিষ্ট সব উৎস থেকে ছবি অপসারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযুক্ত শিক্ষার্থীর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি। জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী বলেন, “ঘটনা জানার পর থেকেই আমরা কাজ করছি। এখন পর্যন্ত চারটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তের ফোন জব্দ করা হয়েছে এবং তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।” তিনি জানান, ঘটনার তদন্তে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, “বিষয়টি জানার পর জরুরি সভা করা হয়েছে। আপাতত অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে অধ্যাপক ড. আরিফা আক্তারকে। সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহা. খাইরুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মুহা. কামরুজ্জামান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ইবি ছাত্রীকে হল থেকে সাময়িক বহিষ্কার, ব্যক্তিগত ছবি ছড়ানোর অভিযোগে তদন্ত কমিটি

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি অনুমতি ছাড়া অন্য ব্যক্তির কাছে পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। ঘটনাটি তদন্তে একটি কমিটিও গঠন করেছে হল প্রশাসন। বৃহস্পতিবার (৬ আগস্ট) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের জুলাই-৩৬ হলে বিষয়টি জানাজানি হয়। অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী। ঘটনার পর হলের শিক্ষার্থীরা ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগকারী কয়েকজন শিক্ষার্থীর দাবি, অভিযুক্ত শিক্ষার্থীর সঙ্গে যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তির সম্পর্ক ছিল। ওই সময় সহপাঠী, রুমমেট ও পরিচিতদের বিভিন্ন ব্যক্তিগত ও সাধারণ ছবি তাদের অনুমতি ছাড়া ওই ব্যক্তির কাছে পাঠানো হয়েছে। তাদের অভিযোগ, পরবর্তীতে ওই সম্পর্কের অবনতি হলে কিছু ছবি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কাছে পাঠানো হয়। এতে কয়েকজন শিক্ষার্থী মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান। ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, এ ঘটনায় প্রায় ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা সংশ্লিষ্ট সব উৎস থেকে ছবি অপসারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযুক্ত শিক্ষার্থীর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি। জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী বলেন, “ঘটনা জানার পর থেকেই আমরা কাজ করছি। এখন পর্যন্ত চারটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তের ফোন জব্দ করা হয়েছে এবং তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।” তিনি জানান, ঘটনার তদন্তে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, “বিষয়টি জানার পর জরুরি সভা করা হয়েছে। আপাতত অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে অধ্যাপক ড. আরিফা আক্তারকে। সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহা. খাইরুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মুহা. কামরুজ্জামান।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।