শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

গ্রিসে বাংলাদেশিসহ শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
গ্রিসে বাংলাদেশিসহ শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
গ্রিসে বাংলাদেশিসহ শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
0:00 / 0:00
1x

গ্রিসের উপকূল থেকে বাংলাদেশ ও সুদানের নাগরিকসহ কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন মিসরের নাগরিকও রয়েছেন।

গ্রিসের ক্রিট দ্বীপ থেকে তাদের উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রায় ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে গত ৪৮ ঘণ্টায় ওই এলাকায় দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছেন।

গ্রিসের সংবাদমাধ্যম দিমোক্রেতিয়ার বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, এসব মানুষ লিবিয়ার উপকূল থেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছান।

উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের কোস্টগার্ডের একটি টহল জাহাজ ও একটি মাছ ধরার নৌকার মাধ্যমে লেরাপেত্রা বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে আরও দুটি নৌকায় করে ১১২ জন গ্রিসে পৌঁছান। প্রথম নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ৩১ জন ছিলেন সুদানের নাগরিক এবং ২৫ জন বাংলাদেশি।

দ্বিতীয় নৌকাতেও ছিলেন ৫৬ জন। তাদের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং নয়জন মিসরের নাগরিক বলে জানা গেছে।

লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার আশায় ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে আলোচনায় রয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

গ্রিসে বাংলাদেশিসহ শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

গ্রিসের উপকূল থেকে বাংলাদেশ ও সুদানের নাগরিকসহ কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন মিসরের নাগরিকও রয়েছেন।

গ্রিসের ক্রিট দ্বীপ থেকে তাদের উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রায় ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে গত ৪৮ ঘণ্টায় ওই এলাকায় দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছেন।

গ্রিসের সংবাদমাধ্যম দিমোক্রেতিয়ার বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, এসব মানুষ লিবিয়ার উপকূল থেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছান।

উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের কোস্টগার্ডের একটি টহল জাহাজ ও একটি মাছ ধরার নৌকার মাধ্যমে লেরাপেত্রা বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে আরও দুটি নৌকায় করে ১১২ জন গ্রিসে পৌঁছান। প্রথম নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ৩১ জন ছিলেন সুদানের নাগরিক এবং ২৫ জন বাংলাদেশি।

দ্বিতীয় নৌকাতেও ছিলেন ৫৬ জন। তাদের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং নয়জন মিসরের নাগরিক বলে জানা গেছে।

লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার আশায় ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে আলোচনায় রয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।