শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া ভারতের দ্বিমুখী নীতির বহিঃপ্রকাশ : রিজভী

নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করল মহানগর বিএনপি

‘নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু করার মুরোদ নেই, বিদেশ থেকে শুধু উঁকি–ঝুঁকি দিচ্ছে’—স্বরাষ্ট্রমন্ত্রী

এনসিপিকে রাশেদ খানের পরামর্শ, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রেখে যান’

সামাজিক মাধ্যম দূষণে ‘প্রকল্প’ নিয়ে কাজ করছে কেউ কেউ: তথ্যমন্ত্রী

ইউএনওকে ফুল দিয়ে বরণ করলেন জামায়াতের এমপি, প্রটোকল নিয়ে বিতর্ক

১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: রিজভী

১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: রিজভী

এনসিপিকে রাশেদ খানের পরামর্শ, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রেখে যান’

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
এনসিপিকে রাশেদ খানের পরামর্শ, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রেখে যান’
এনসিপিকে রাশেদ খানের পরামর্শ, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রেখে যান’
0:00 / 0:00
1x

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের উদ্দেশে বিএনপির নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, তারা যেখানেই রাজনৈতিক কর্মসূচিতে যাবেন, সেখানেই যেন নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রাখেন। এ ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খান।

তিনি বলেন, এনসিপি ঝিনাইদহে এসে নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহসহ তাদের নেতারা বিভিন্ন বক্তব্যে গালিগালাজ করেছেন। এটি ঝিনাইদহবাসী ভালোভাবে নেবে না।

রাশেদ খান বলেন, “আপনারা বিরোধী দলে আছেন, রাজনীতি করছেন—আমরা আপনাদের সহযোগিতা করব। কিন্তু নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো ব্যক্তিদের সঙ্গে নিয়ে বিভিন্ন জেলায় যাবেন এবং মনে করবেন জনগণ ক্ষুব্ধ হবে না, সেটি সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “আপনারা যেখানেই যাবেন, অন্তত নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রেখে যান। বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটি জায়গায় আপনাদের সহযোগিতা করব।”

এনসিপি নেতাদের উদ্দেশে রাশেদ খান আরও বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত সহনশীল, আন্তরিক ও বিনয়ী। বিরোধী রাজনীতিতে যারা রয়েছেন, তাদের প্রধানমন্ত্রীর আচরণ ও আন্তরিকতা থেকে অনেক কিছু শেখার আছে।

এর আগে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জেলা প্রশাসক মো. নোমান হোসেন এবং জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদের নেতৃত্বে জেলা শহরের পায়রা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পুরাতন কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

এনসিপিকে রাশেদ খানের পরামর্শ, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রেখে যান’

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের উদ্দেশে বিএনপির নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, তারা যেখানেই রাজনৈতিক কর্মসূচিতে যাবেন, সেখানেই যেন নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রাখেন। এ ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খান।

তিনি বলেন, এনসিপি ঝিনাইদহে এসে নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহসহ তাদের নেতারা বিভিন্ন বক্তব্যে গালিগালাজ করেছেন। এটি ঝিনাইদহবাসী ভালোভাবে নেবে না।

রাশেদ খান বলেন, “আপনারা বিরোধী দলে আছেন, রাজনীতি করছেন—আমরা আপনাদের সহযোগিতা করব। কিন্তু নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো ব্যক্তিদের সঙ্গে নিয়ে বিভিন্ন জেলায় যাবেন এবং মনে করবেন জনগণ ক্ষুব্ধ হবে না, সেটি সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “আপনারা যেখানেই যাবেন, অন্তত নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রেখে যান। বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটি জায়গায় আপনাদের সহযোগিতা করব।”

এনসিপি নেতাদের উদ্দেশে রাশেদ খান আরও বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত সহনশীল, আন্তরিক ও বিনয়ী। বিরোধী রাজনীতিতে যারা রয়েছেন, তাদের প্রধানমন্ত্রীর আচরণ ও আন্তরিকতা থেকে অনেক কিছু শেখার আছে।

এর আগে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জেলা প্রশাসক মো. নোমান হোসেন এবং জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদের নেতৃত্বে জেলা শহরের পায়রা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পুরাতন কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।