শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ
0:00 / 0:00
1x
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের গুরুতর অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) ভোরে নারায়ণগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। পরে সকাল ৯টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দগ্ধরা হলেন— মো. মাইদুল ইসলাম (২৭), মোছা. বিউটি আক্তার (২৪) ও মো. মারুফ (৮)। তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তিনি জানান, মাইদুল ইসলামের শরীরের প্রায় ৮৫ শতাংশ, বিউটি আক্তারের প্রায় ৮০ শতাংশ এবং শিশু মারুফের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। হাসপাতাল সূত্র জানিয়েছে, দগ্ধদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বিস্ফোরণের সঠিক কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের গুরুতর অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) ভোরে নারায়ণগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। পরে সকাল ৯টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দগ্ধরা হলেন— মো. মাইদুল ইসলাম (২৭), মোছা. বিউটি আক্তার (২৪) ও মো. মারুফ (৮)। তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তিনি জানান, মাইদুল ইসলামের শরীরের প্রায় ৮৫ শতাংশ, বিউটি আক্তারের প্রায় ৮০ শতাংশ এবং শিশু মারুফের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। হাসপাতাল সূত্র জানিয়েছে, দগ্ধদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বিস্ফোরণের সঠিক কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।