শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মায়ের কোলে থাকা দুই বছরের শিশুকে নিয়ে উধাও বাবা, থানায় অভিযোগ

কেশরহাট পৌর যুবদলের নেতা রাকিবুল ইসলাম তুষারকে ঘিরে তৃণমূলে আলোচনা

লৌহজংয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত, আলোচনা সভা ও দোয়া মাহফিল

লৌহজংয়ের কুমারভোগে বিএনপির বিজয় র‍্যালি, শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ

সিরাজদিখানে অভির বিরুদ্ধে ফের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

মায়ের কোলে থাকা দুই বছরের শিশুকে নিয়ে উধাও বাবা, থানায় অভিযোগ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
মায়ের কোলে থাকা দুই বছরের শিশুকে নিয়ে উধাও বাবা, থানায় অভিযোগ
মায়ের কোলে থাকা দুই বছরের শিশুকে নিয়ে উধাও বাবা, থানায় অভিযোগ
0:00 / 0:00
1x

রাজশাহীর বাগমারায় মায়ের কোলে থাকা দুই বছরের শিশুকে নিয়ে উধাও হয়েছেন বাবা। এ ঘটনায় শিশুকে উদ্ধারের দাবিতে থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুটির মা মোছা. জান্নাত।

বুধবার (৫ আগস্ট) দুপুরে বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বাজারে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাঙ্গুরা গ্রামের সাদেক আলীর সঙ্গে প্রায় তিন বছর আগে বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল রাজবাড়ী এলাকার লিলি সরকারের বিয়ে হয়। বিয়ের আগে লিলি সরকার ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে মোছা. জান্নাত রাখেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয়। শিশুটির নাম মো. আব্দুর রহমান তাহাসিন। তার বয়স দুই বছর।

জান্নাতের অভিযোগ, সন্তান জন্মের পর থেকেই তাকে স্বামী ও সতীনের নির্যাতনের শিকার হতে হয়। একপর্যায়ে তিনি দুই বছরের সন্তানকে নিয়ে বাগমারায় বাবার বাড়িতে চলে আসেন। পরে সাদেক আলীও সেখানে গিয়ে স্ত্রী ও সন্তানের সঙ্গে বসবাস শুরু করেন।

অভিযোগে আরও বলা হয়, বুধবার দুপুরে মচমইল বাজারে নরসুন্দরের কাছে শিশুর চুল কাটানোর কথা বলে সাদেক আলী মায়ের কোলে থাকা সন্তানকে নিয়ে চলে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

শিশুকে ফিরে পাওয়ার আশায় জান্নাত তার স্বামীর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি বলে অভিযোগ করেন।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে দ্রুত উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এসআই জহিরুল ইসলামকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মায়ের কোলে থাকা দুই বছরের শিশুকে নিয়ে উধাও বাবা, থানায় অভিযোগ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

রাজশাহীর বাগমারায় মায়ের কোলে থাকা দুই বছরের শিশুকে নিয়ে উধাও হয়েছেন বাবা। এ ঘটনায় শিশুকে উদ্ধারের দাবিতে থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুটির মা মোছা. জান্নাত।

বুধবার (৫ আগস্ট) দুপুরে বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বাজারে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাঙ্গুরা গ্রামের সাদেক আলীর সঙ্গে প্রায় তিন বছর আগে বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল রাজবাড়ী এলাকার লিলি সরকারের বিয়ে হয়। বিয়ের আগে লিলি সরকার ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে মোছা. জান্নাত রাখেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয়। শিশুটির নাম মো. আব্দুর রহমান তাহাসিন। তার বয়স দুই বছর।

জান্নাতের অভিযোগ, সন্তান জন্মের পর থেকেই তাকে স্বামী ও সতীনের নির্যাতনের শিকার হতে হয়। একপর্যায়ে তিনি দুই বছরের সন্তানকে নিয়ে বাগমারায় বাবার বাড়িতে চলে আসেন। পরে সাদেক আলীও সেখানে গিয়ে স্ত্রী ও সন্তানের সঙ্গে বসবাস শুরু করেন।

অভিযোগে আরও বলা হয়, বুধবার দুপুরে মচমইল বাজারে নরসুন্দরের কাছে শিশুর চুল কাটানোর কথা বলে সাদেক আলী মায়ের কোলে থাকা সন্তানকে নিয়ে চলে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

শিশুকে ফিরে পাওয়ার আশায় জান্নাত তার স্বামীর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি বলে অভিযোগ করেন।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে দ্রুত উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এসআই জহিরুল ইসলামকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।