শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

বিশ্বকাপে ইতিহাস গড়ছে কানাডা, প্রথমবার বিদেশের মাটিতে খেলবে আয়োজক দেশ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
বিশ্বকাপে ইতিহাস গড়ছে কানাডা, প্রথমবার বিদেশের মাটিতে খেলবে আয়োজক দেশ
বিশ্বকাপে ইতিহাস গড়ছে কানাডা, প্রথমবার বিদেশের মাটিতে খেলবে আয়োজক দেশ
0:00 / 0:00
1x

ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবার একের পর এক নতুন অধ্যায় যুক্ত হচ্ছে। তিনটি আয়োজক দেশ, ৪৮ দলের অংশগ্রহণের পর এবার আরও একটি অনন্য রেকর্ডের সাক্ষী হতে যাচ্ছে বিশ্বকাপ।

প্রথমবারের মতো কোনো আয়োজক দেশ নিজ দেশের বাইরে বিশ্বকাপের ম্যাচ খেলতে যাচ্ছে। রোববার (স্থানীয় সময়) রাউন্ড অব ৩২-এর ম্যাচে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অন্যতম আয়োজক দেশ কানাডা।

বিশ্বকাপের সূচি তৈরির সময় তিন আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোকে নিজ নিজ গ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বিবেচনা করা হয়েছিল। সেই অনুযায়ী ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নের জন্য ভ্যাঙ্কুভারে নকআউট ম্যাচ নির্ধারণ করা হয়। কিন্তু গ্রুপ রানার্সআপ হওয়ায় কানাডাকে খেলতে হচ্ছে লস অ্যাঞ্জেলেসে।

এর আগে বিশ্বকাপের ইতিহাসে আয়োজক দেশগুলো নিজেদের সব ম্যাচ নিজ দেশের ভেন্যুতেই খেলেছে। ২০০২ সালে যৌথ আয়োজক দক্ষিণ কোরিয়া ও জাপানও পুরো টুর্নামেন্টে নিজ নিজ দেশের মাঠেই খেলেছিল।

তবে এবার ভিন্ন সূচির কারণে কানাডা ও মেক্সিকোর দেশের বাইরে খেলার সম্ভাবনা আগে থেকেই ছিল। কারণ কোয়ার্টার ফাইনাল থেকে সব ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু শেষ আটে ওঠার আগেই নকআউট পর্বে বিদেশের মাটিতে খেলতে নামছে কানাডা।

এর মধ্য দিয়ে বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে আয়োজক দেশ হিসেবে বিদেশে ম্যাচ খেলার প্রথম নজির গড়তে যাচ্ছে কানাডা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিশ্বকাপে ইতিহাস গড়ছে কানাডা, প্রথমবার বিদেশের মাটিতে খেলবে আয়োজক দেশ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবার একের পর এক নতুন অধ্যায় যুক্ত হচ্ছে। তিনটি আয়োজক দেশ, ৪৮ দলের অংশগ্রহণের পর এবার আরও একটি অনন্য রেকর্ডের সাক্ষী হতে যাচ্ছে বিশ্বকাপ।

প্রথমবারের মতো কোনো আয়োজক দেশ নিজ দেশের বাইরে বিশ্বকাপের ম্যাচ খেলতে যাচ্ছে। রোববার (স্থানীয় সময়) রাউন্ড অব ৩২-এর ম্যাচে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অন্যতম আয়োজক দেশ কানাডা।

বিশ্বকাপের সূচি তৈরির সময় তিন আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোকে নিজ নিজ গ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বিবেচনা করা হয়েছিল। সেই অনুযায়ী ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নের জন্য ভ্যাঙ্কুভারে নকআউট ম্যাচ নির্ধারণ করা হয়। কিন্তু গ্রুপ রানার্সআপ হওয়ায় কানাডাকে খেলতে হচ্ছে লস অ্যাঞ্জেলেসে।

এর আগে বিশ্বকাপের ইতিহাসে আয়োজক দেশগুলো নিজেদের সব ম্যাচ নিজ দেশের ভেন্যুতেই খেলেছে। ২০০২ সালে যৌথ আয়োজক দক্ষিণ কোরিয়া ও জাপানও পুরো টুর্নামেন্টে নিজ নিজ দেশের মাঠেই খেলেছিল।

তবে এবার ভিন্ন সূচির কারণে কানাডা ও মেক্সিকোর দেশের বাইরে খেলার সম্ভাবনা আগে থেকেই ছিল। কারণ কোয়ার্টার ফাইনাল থেকে সব ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু শেষ আটে ওঠার আগেই নকআউট পর্বে বিদেশের মাটিতে খেলতে নামছে কানাডা।

এর মধ্য দিয়ে বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে আয়োজক দেশ হিসেবে বিদেশে ম্যাচ খেলার প্রথম নজির গড়তে যাচ্ছে কানাডা।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।