শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মায়ের কোলে থাকা দুই বছরের শিশুকে নিয়ে উধাও বাবা, থানায় অভিযোগ

কেশরহাট পৌর যুবদলের নেতা রাকিবুল ইসলাম তুষারকে ঘিরে তৃণমূলে আলোচনা

লৌহজংয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত, আলোচনা সভা ও দোয়া মাহফিল

লৌহজংয়ের কুমারভোগে বিএনপির বিজয় র‍্যালি, শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ

সিরাজদিখানে অভির বিরুদ্ধে ফের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

উজানের ঢলে কুড়িগ্রামে নদীর পানি বাড়ছে, ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
উজানের ঢলে কুড়িগ্রামে নদীর পানি বাড়ছে, ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
উজানের ঢলে কুড়িগ্রামে নদীর পানি বাড়ছে, ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
0:00 / 0:00
1x

উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। আগামী তিন দিনের মধ্যে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি আরও বৃদ্ধি পেয়ে কুড়িগ্রামসহ রংপুর বিভাগের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (২৭ জুন) দুপুরে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাউবোর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান।

পাউবোর পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন দেশের রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ব্রহ্মপুত্র নদের পানির সমতল আগামী কয়েক দিন বাড়তে থাকবে।

সংস্থাটি জানিয়েছে, আগামী ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পানি সতর্কসীমার কাছাকাছি বা ওপরে প্রবাহিত হতে পারে। একই সময়ে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, জেলার সব নদ-নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দুধকুমার নদের পানি কিছুটা কমলেও ধরলা ও তিস্তার পানি স্থিতিশীল রয়েছে। অন্যদিকে ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে।

পাউবোর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ব্রহ্মপুত্রের পানি বাড়তে থাকলে অন্যান্য নদীর পানি দ্রুত নামতে পারে না। এতে বন্যার ঝুঁকি বৃদ্ধি পায়। তাই নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি রাখতে হবে।

সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। তিনি বলেন, জেলার আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং শুকনো খাবারসহ জরুরি সহায়তা মজুত রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসন ও পাউবো নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখতে এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

উজানের ঢলে কুড়িগ্রামে নদীর পানি বাড়ছে, ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। আগামী তিন দিনের মধ্যে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি আরও বৃদ্ধি পেয়ে কুড়িগ্রামসহ রংপুর বিভাগের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (২৭ জুন) দুপুরে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাউবোর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান।

পাউবোর পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন দেশের রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ব্রহ্মপুত্র নদের পানির সমতল আগামী কয়েক দিন বাড়তে থাকবে।

সংস্থাটি জানিয়েছে, আগামী ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পানি সতর্কসীমার কাছাকাছি বা ওপরে প্রবাহিত হতে পারে। একই সময়ে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, জেলার সব নদ-নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দুধকুমার নদের পানি কিছুটা কমলেও ধরলা ও তিস্তার পানি স্থিতিশীল রয়েছে। অন্যদিকে ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে।

পাউবোর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ব্রহ্মপুত্রের পানি বাড়তে থাকলে অন্যান্য নদীর পানি দ্রুত নামতে পারে না। এতে বন্যার ঝুঁকি বৃদ্ধি পায়। তাই নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি রাখতে হবে।

সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। তিনি বলেন, জেলার আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং শুকনো খাবারসহ জরুরি সহায়তা মজুত রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসন ও পাউবো নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখতে এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।