শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মায়ের কোলে থাকা দুই বছরের শিশুকে নিয়ে উধাও বাবা, থানায় অভিযোগ

কেশরহাট পৌর যুবদলের নেতা রাকিবুল ইসলাম তুষারকে ঘিরে তৃণমূলে আলোচনা

লৌহজংয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত, আলোচনা সভা ও দোয়া মাহফিল

লৌহজংয়ের কুমারভোগে বিএনপির বিজয় র‍্যালি, শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ

সিরাজদিখানে অভির বিরুদ্ধে ফের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
0:00 / 0:00
1x

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে তিন ঘণ্টার ব্যবধানে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শনিবার (২৭ জুন) রাতে উপজেলার বীরতারা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার সাব্বির শেখ (৩৫) বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একই এলাকার মানিক শেখের ছেলে।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২৫ সালে দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তের ভিত্তিতে শনিবার রাত পৌনে ৯টার দিকে সাব্বির শেখকে আটক করতে তার বাড়িতে যায় পুলিশ। এ সময় তার দুই হাতে হ্যান্ডকাফ পরানো হলে পরিবারের সদস্যরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে আশপাশের লোকজন জড়ো হলে সেই সুযোগে হ্যান্ডকাফ পরা অবস্থায় কৌশলে পালিয়ে যান তিনি।

পরে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে বাড়ি থেকে প্রায় ২ থেকে ৩ কিলোমিটার দূরে অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সাব্বির শেখ মামলার এজাহারভুক্ত আসামি না হলেও সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলার তদন্তে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

এদিকে সাব্বির শেখের স্বজনদের দাবি, তিনি দীর্ঘদিন এলাকায় ছিলেন না। অসুস্থ মাকে দেখতে শনিবার বাড়িতে এলে পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সাব্বির শেখকে রোববার আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে তিন ঘণ্টার ব্যবধানে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শনিবার (২৭ জুন) রাতে উপজেলার বীরতারা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার সাব্বির শেখ (৩৫) বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একই এলাকার মানিক শেখের ছেলে।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২৫ সালে দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তের ভিত্তিতে শনিবার রাত পৌনে ৯টার দিকে সাব্বির শেখকে আটক করতে তার বাড়িতে যায় পুলিশ। এ সময় তার দুই হাতে হ্যান্ডকাফ পরানো হলে পরিবারের সদস্যরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে আশপাশের লোকজন জড়ো হলে সেই সুযোগে হ্যান্ডকাফ পরা অবস্থায় কৌশলে পালিয়ে যান তিনি।

পরে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে বাড়ি থেকে প্রায় ২ থেকে ৩ কিলোমিটার দূরে অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সাব্বির শেখ মামলার এজাহারভুক্ত আসামি না হলেও সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলার তদন্তে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

এদিকে সাব্বির শেখের স্বজনদের দাবি, তিনি দীর্ঘদিন এলাকায় ছিলেন না। অসুস্থ মাকে দেখতে শনিবার বাড়িতে এলে পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সাব্বির শেখকে রোববার আদালতে পাঠানো হয়েছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।