শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মায়ের কোলে থাকা দুই বছরের শিশুকে নিয়ে উধাও বাবা, থানায় অভিযোগ

কেশরহাট পৌর যুবদলের নেতা রাকিবুল ইসলাম তুষারকে ঘিরে তৃণমূলে আলোচনা

লৌহজংয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত, আলোচনা সভা ও দোয়া মাহফিল

লৌহজংয়ের কুমারভোগে বিএনপির বিজয় র‍্যালি, শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ

সিরাজদিখানে অভির বিরুদ্ধে ফের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের যুবককে সাবেক স্ত্রীর ফাঁদে ফেলে অপহরণ, উদ্ধার; গ্রেপ্তার ৩

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
মুন্সীগঞ্জের যুবককে সাবেক স্ত্রীর ফাঁদে ফেলে অপহরণ, উদ্ধার; গ্রেপ্তার ৩
মুন্সীগঞ্জের যুবককে সাবেক স্ত্রীর ফাঁদে ফেলে অপহরণ, উদ্ধার; গ্রেপ্তার ৩
0:00 / 0:00
1x

মুন্সীগঞ্জ সদর থানা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার সমন্বিত অভিযানে ৪ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত এক যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার বাসিন্দা ইনছান বেপারী (২২) গত শনিবার রাতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ইমো কলের মাধ্যমে পরিবারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় ইনছানের মা মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগ পাওয়ার পর সদর থানা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত যুবকের অবস্থান শনাক্ত করে। পরে ডিএমপির গুলশান থানার সহযোগিতায় রোববার (২৮ জুন) গভীর রাতে রাজধানীর শাহজাদপুর এলাকার কাজী ভিলায় অভিযান চালানো হয়।

অভিযানে অপহৃত ইনছান বেপারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং অপহরণচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— নোয়াখালীর চরজব্বার এলাকার মো. সোহেল (২৪), সুধারাম উপজেলার মো. বেলায়েত হোসেন (২৫) এবং টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মো. রোমান ইসলাম (২৩)। তারা সবাই ঢাকার শাহজাদপুর এলাকার কাজী ভিলায় বসবাস করছিলেন।

উদ্ধারের পর ইনছান পুলিশকে জানান, তার সাবেক স্ত্রী সাফামনি কৌশলে তাকে ঢাকায় নিয়ে যান। সেখানে সাফামনির পরিচিত নাইম এবং তার সহযোগীরা তাকে একটি বাসায় জিম্মি করে মারধর করেন এবং পরিবারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার মূলহোতা হিসেবে অভিযুক্ত সাফামনি, নাইম এবং তাদের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জের যুবককে সাবেক স্ত্রীর ফাঁদে ফেলে অপহরণ, উদ্ধার; গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ সদর থানা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার সমন্বিত অভিযানে ৪ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত এক যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার বাসিন্দা ইনছান বেপারী (২২) গত শনিবার রাতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ইমো কলের মাধ্যমে পরিবারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় ইনছানের মা মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগ পাওয়ার পর সদর থানা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত যুবকের অবস্থান শনাক্ত করে। পরে ডিএমপির গুলশান থানার সহযোগিতায় রোববার (২৮ জুন) গভীর রাতে রাজধানীর শাহজাদপুর এলাকার কাজী ভিলায় অভিযান চালানো হয়।

অভিযানে অপহৃত ইনছান বেপারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং অপহরণচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— নোয়াখালীর চরজব্বার এলাকার মো. সোহেল (২৪), সুধারাম উপজেলার মো. বেলায়েত হোসেন (২৫) এবং টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মো. রোমান ইসলাম (২৩)। তারা সবাই ঢাকার শাহজাদপুর এলাকার কাজী ভিলায় বসবাস করছিলেন।

উদ্ধারের পর ইনছান পুলিশকে জানান, তার সাবেক স্ত্রী সাফামনি কৌশলে তাকে ঢাকায় নিয়ে যান। সেখানে সাফামনির পরিচিত নাইম এবং তার সহযোগীরা তাকে একটি বাসায় জিম্মি করে মারধর করেন এবং পরিবারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার মূলহোতা হিসেবে অভিযুক্ত সাফামনি, নাইম এবং তাদের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।