শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সিংড়ায় ৫,৮৭০ কৃষকের হাতে কৃষি প্রণোদনা, বিতরণ হলো ধানের বীজ, সার ও গাছের চারা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
সিংড়ায় ৫,৮৭০ কৃষকের হাতে কৃষি প্রণোদনা, বিতরণ হলো ধানের বীজ, সার ও গাছের চারা
সিংড়ায় ৫,৮৭০ কৃষকের হাতে কৃষি প্রণোদনা, বিতরণ হলো ধানের বীজ, সার ও গাছের চারা
0:00 / 0:00
1x

২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নাটোরের সিংড়া উপজেলায় ৫ হাজার ৮৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, সার এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল ৯টায় উপজেলা কৃষি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদত হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আবু রায়হান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুল হাসান মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক বিশ্বাস, উপকারভোগী কৃষক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিংড়া উপজেলায় মোট ৫ হাজার ৮৭০ জন কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার কৃষককে রোপা আমন ধানের বীজ ও সার দেওয়া হচ্ছে। এছাড়া ৮২০ জন কৃষককে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং ৫০ জন কৃষককে লেবুর চারা বিতরণ করা হবে।

তিনি আরও জানান, উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে ১৬টি ফার্মার স্কুলেও গাছের চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সিংড়ায় ৫,৮৭০ কৃষকের হাতে কৃষি প্রণোদনা, বিতরণ হলো ধানের বীজ, সার ও গাছের চারা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নাটোরের সিংড়া উপজেলায় ৫ হাজার ৮৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, সার এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল ৯টায় উপজেলা কৃষি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদত হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আবু রায়হান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুল হাসান মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক বিশ্বাস, উপকারভোগী কৃষক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিংড়া উপজেলায় মোট ৫ হাজার ৮৭০ জন কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার কৃষককে রোপা আমন ধানের বীজ ও সার দেওয়া হচ্ছে। এছাড়া ৮২০ জন কৃষককে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং ৫০ জন কৃষককে লেবুর চারা বিতরণ করা হবে।

তিনি আরও জানান, উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে ১৬টি ফার্মার স্কুলেও গাছের চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।