শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন না জাপানের তারকা তাকেফুসা কুবো

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন না জাপানের তারকা তাকেফুসা কুবো
ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন না জাপানের তারকা তাকেফুসা কুবো
0:00 / 0:00
1x

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জাপান তাদের অন্যতম সেরা তারকা তাকেফুসা কুবোকে পাচ্ছে না। হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় সোমবারের ম্যাচে মাঠে নামতে পারবেন না ‘জাপানি মেসি’ নামে পরিচিত এই উইঙ্গার।

জাপানের প্রধান কোচ হাজিমে মরিয়াসু বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট পান ২৫ বছর বয়সী কুবো। এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও খেলতে পারেননি তিনি।

রোববার দলের অনুশীলনে কুবোকে সতীর্থদের সঙ্গে নয়, আলাদাভাবে দৌড় ও ব্যক্তিগত ফিটনেস অনুশীলন করতে দেখা যায়।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মরিয়াসু বলেন, "সে এখনো শুধু ব্যক্তিগতভাবে অনুশীলন করছে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে সে খেলতে পারবে না।"

তিনি আরও বলেন, "আমরা চাই সে যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠুক। সেটাই তারও লক্ষ্য।"

কুবোর অনুপস্থিতি ব্রাজিলের বিপক্ষে জাপানের আক্রমণভাগে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন না জাপানের তারকা তাকেফুসা কুবো

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জাপান তাদের অন্যতম সেরা তারকা তাকেফুসা কুবোকে পাচ্ছে না। হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় সোমবারের ম্যাচে মাঠে নামতে পারবেন না ‘জাপানি মেসি’ নামে পরিচিত এই উইঙ্গার।

জাপানের প্রধান কোচ হাজিমে মরিয়াসু বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট পান ২৫ বছর বয়সী কুবো। এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও খেলতে পারেননি তিনি।

রোববার দলের অনুশীলনে কুবোকে সতীর্থদের সঙ্গে নয়, আলাদাভাবে দৌড় ও ব্যক্তিগত ফিটনেস অনুশীলন করতে দেখা যায়।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মরিয়াসু বলেন, "সে এখনো শুধু ব্যক্তিগতভাবে অনুশীলন করছে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে সে খেলতে পারবে না।"

তিনি আরও বলেন, "আমরা চাই সে যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠুক। সেটাই তারও লক্ষ্য।"

কুবোর অনুপস্থিতি ব্রাজিলের বিপক্ষে জাপানের আক্রমণভাগে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।