শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

জুলাই আন্দোলন: জাতিসংঘের সাক্ষীদের পরিচয় না পাওয়ার কারণ জানাল প্রসিকিউশন

মুন্সীগঞ্জের সন্তান ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে

খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা সাক্ষ্য’ দেওয়ার অভিযোগে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

এনসিপির সাবেক নেতার ওপর আদালত চত্বরে ডিম নিক্ষেপ, কারাগারে পাঠালেন বিচারক

গুমে জড়িত ও আলামত নষ্টকারীরা বিচারের আওতায় আসবে: চিফ প্রসিকিউটর

জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করলেন হাইকোর্ট

হাইকোর্টের শ্যোন অ্যারেস্ট নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করল আপিল বিভাগ

নওগাঁয় ভুয়া দলিল করে জমি দখলের অভিযোগ: চার সহোদরের জামিন বাতিল, একজন কারাগারে

আসলাম চৌধুরীর নির্বাচন বাতিল, ফল প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
আসলাম চৌধুরীর নির্বাচন বাতিল, ফল প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা
আসলাম চৌধুরীর নির্বাচন বাতিল, ফল প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা
0:00 / 0:00
1x

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসন থেকে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে তাঁর নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না বলে পূর্বের নির্দেশনা বহাল রাখা হয়েছে।

মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে ঋণখেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে, গত ১৮ জানুয়ারি আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংক এশিয়া পিএলসি হাইকোর্টে রিট আবেদন করে। হাইকোর্ট রিট খারিজ করলে বিষয়টি আপিল বিভাগে গড়ায়।

একই বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াত সমর্থিত প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীও লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন। ফলে আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর নির্বাচনী ফল স্থগিত রাখার নির্দেশ দেন আদালত।

পরবর্তীতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বেসরকারিভাবে জয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে তাঁর ফলাফল সরকারিভাবে প্রকাশ করা হয়নি।

গত ১০ জুন মামলার শুনানিতে আদালত দুইজন জ্যেষ্ঠ আইনজীবীকে অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) হিসেবে মতামত দেওয়ার জন্য নিয়োগ দেন। তাদের মতামত গ্রহণের পর চূড়ান্ত শুনানি শেষে আপিল বিভাগ মঙ্গলবার রায় ঘোষণা করেন।

শুনানিতে আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন ও মিফতাহ উদ্দিন চৌধুরী। রাষ্ট্রের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর ব্যাংক এশিয়া পিএলসির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

আসলাম চৌধুরীর নির্বাচন বাতিল, ফল প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসন থেকে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে তাঁর নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না বলে পূর্বের নির্দেশনা বহাল রাখা হয়েছে।

মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে ঋণখেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে, গত ১৮ জানুয়ারি আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংক এশিয়া পিএলসি হাইকোর্টে রিট আবেদন করে। হাইকোর্ট রিট খারিজ করলে বিষয়টি আপিল বিভাগে গড়ায়।

একই বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াত সমর্থিত প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীও লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন। ফলে আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর নির্বাচনী ফল স্থগিত রাখার নির্দেশ দেন আদালত।

পরবর্তীতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বেসরকারিভাবে জয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে তাঁর ফলাফল সরকারিভাবে প্রকাশ করা হয়নি।

গত ১০ জুন মামলার শুনানিতে আদালত দুইজন জ্যেষ্ঠ আইনজীবীকে অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) হিসেবে মতামত দেওয়ার জন্য নিয়োগ দেন। তাদের মতামত গ্রহণের পর চূড়ান্ত শুনানি শেষে আপিল বিভাগ মঙ্গলবার রায় ঘোষণা করেন।

শুনানিতে আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন ও মিফতাহ উদ্দিন চৌধুরী। রাষ্ট্রের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর ব্যাংক এশিয়া পিএলসির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।