শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মায়ের কোলে থাকা দুই বছরের শিশুকে নিয়ে উধাও বাবা, থানায় অভিযোগ

কেশরহাট পৌর যুবদলের নেতা রাকিবুল ইসলাম তুষারকে ঘিরে তৃণমূলে আলোচনা

লৌহজংয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত, আলোচনা সভা ও দোয়া মাহফিল

লৌহজংয়ের কুমারভোগে বিএনপির বিজয় র‍্যালি, শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ

সিরাজদিখানে অভির বিরুদ্ধে ফের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে আদালতপাড়ায় পুলিশ হেফাজতে থাকা হত্যা মামলার আসামিকে মারধর

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
নারায়ণগঞ্জে আদালতপাড়ায় পুলিশ হেফাজতে থাকা হত্যা মামলার আসামিকে মারধর
নারায়ণগঞ্জে আদালতপাড়ায় পুলিশ হেফাজতে থাকা হত্যা মামলার আসামিকে মারধর
0:00 / 0:00
1x

নাসির হত্যা মামলার প্রধান আসামি শরীফকে রিমান্ড শুনানিতে নেওয়ার পথে হামলা; পরে আদালতে তোলা হয়

নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী এলাকার ডিশ ব্যবসায়ী নাসির হত্যা মামলার প্রধান আসামি শরীফকে আদালতপাড়ায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কোর্ট পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও দুই কনস্টেবল গারদখানা থেকে আসামি শরীফকে আদালতে নিয়ে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাকে কিল-ঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। পুলিশ সদস্যরা তাকে রক্ষার চেষ্টা করেন। পরে কয়েকজন আইনজীবী এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন এবং আসামিকে আদালতের এজলাসে নেওয়া হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, চাঁদমারী মাউরাপট্টি এলাকার ডিশ ব্যবসায়ী নাসির হত্যা মামলার প্রধান আসামি শরীফ গত ১৭ জুন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠান।

তিনি আরও জানান, মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মিঠুন কুমার তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেন। ওই আবেদনের শুনানির জন্য আদালতে নেওয়ার সময় হামলার ঘটনাটি ঘটে।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল সহকারী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৪ মে দুপুরে চাঁদমারী মাউরাপট্টি এলাকায় নিজ অফিসে ডিশ ব্যবসায়ী নাসিরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার পর পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে। ফুটেজে কয়েকজনকে ঘটনাস্থল থেকে দ্রুত বেরিয়ে যেতে দেখা যায় বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্ত চলমান রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে আদালতপাড়ায় পুলিশ হেফাজতে থাকা হত্যা মামলার আসামিকে মারধর

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

নাসির হত্যা মামলার প্রধান আসামি শরীফকে রিমান্ড শুনানিতে নেওয়ার পথে হামলা; পরে আদালতে তোলা হয়

নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী এলাকার ডিশ ব্যবসায়ী নাসির হত্যা মামলার প্রধান আসামি শরীফকে আদালতপাড়ায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কোর্ট পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও দুই কনস্টেবল গারদখানা থেকে আসামি শরীফকে আদালতে নিয়ে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাকে কিল-ঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। পুলিশ সদস্যরা তাকে রক্ষার চেষ্টা করেন। পরে কয়েকজন আইনজীবী এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন এবং আসামিকে আদালতের এজলাসে নেওয়া হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, চাঁদমারী মাউরাপট্টি এলাকার ডিশ ব্যবসায়ী নাসির হত্যা মামলার প্রধান আসামি শরীফ গত ১৭ জুন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠান।

তিনি আরও জানান, মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মিঠুন কুমার তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেন। ওই আবেদনের শুনানির জন্য আদালতে নেওয়ার সময় হামলার ঘটনাটি ঘটে।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল সহকারী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৪ মে দুপুরে চাঁদমারী মাউরাপট্টি এলাকায় নিজ অফিসে ডিশ ব্যবসায়ী নাসিরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার পর পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে। ফুটেজে কয়েকজনকে ঘটনাস্থল থেকে দ্রুত বেরিয়ে যেতে দেখা যায় বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্ত চলমান রয়েছে।

BD-24,.COM

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।