শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন

সাংবাদিকদের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কে সাংবাদিক, কে নন—নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

গোপালগঞ্জে বিমানবন্দর নেই, শেখ হাসিনার পালানোর গন্তব্য নিয়ে প্রশ্ন তুললেন বিশ্লেষক

চ্যানেল ওয়ানের অফিসিয়াল ফেসবুক পেজে হ্যাকিংয়ের চেষ্টা

লিরিক বদলে ফের প্রেমের গুঞ্জন, আলোচনায় আরিয়ানা গ্র্যান্ডে

সরকারি বিজ্ঞাপনের আওতায় অনলাইন পোর্টাল চাইলেন সম্পাদক ও প্রকাশকরা

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমানুষের আস্থা অর্জনের প্রধান ভিত্তি’ — এমপি অধ্যাপক আবু তালেব মন্ডল

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমানুষের আস্থা অর্জনের প্রধান ভিত্তি’ — এমপি অধ্যাপক আবু তালেব মন্ডল
‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমানুষের আস্থা অর্জনের প্রধান ভিত্তি’ — এমপি অধ্যাপক আবু তালেব মন্ডল
0:00 / 0:00
1x
বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতাই একটি গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে নির্ভীকভাবে সংবাদ প্রকাশের মধ্য দিয়েই গণমানুষের আস্থা অর্জন সম্ভব। একটি সংবাদপত্র কেবল তথ্য পরিবেশনের মাধ্যম নয়; এটি সমাজের দর্পণ এবং রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। তাই গণমাধ্যমকে সর্বদা ন্যায়, সত্য ও জনস্বার্থের পক্ষে অবিচল থাকতে হবে। এমন মন্তব্য করেছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল। বুধবার (১ জুলাই) বিকেলে পাবনা শহরের চাঁপা মসজিদ মার্কেটে অবস্থিত দৈনিক জীবন কথা পত্রিকার কার্যালয়ে পত্রিকাটির ২১তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, “একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম শক্তি। সাংবাদিকরা সমাজের নানা অসঙ্গতি, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরেন। তাই সাংবাদিকতার মূল ভিত্তি হতে হবে সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাগত দায়িত্ববোধ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমানুষের আস্থা অর্জনের প্রধান ভিত্তি।” তিনি আরও বলেন, “দৈনিক জীবন কথা দীর্ঘ ২১ বছর ধরে নানা প্রতিকূলতা অতিক্রম করে পাঠকের আস্থা ধরে রেখে প্রকাশনা অব্যাহত রেখেছে। স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরে পত্রিকাটি নিজস্ব অবস্থান তৈরি করেছে। আমি আশা করি, ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে এই ধারাবাহিকতা বজায় থাকবে।” পত্রিকার চেয়ারম্যান জহুরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুরা-ফরিদপুর) আসনের সংসদ সদস্য মাওলানা আলী আজগর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঘালি, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যুগ্ম কমিশনার তৌফিক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, দৈনিক জীবন কথা পত্রিকার প্রকাশক মাওলানা আব্দুর রহিম এবং পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফ্ফার খান। বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে গণমাধ্যমের দায়িত্ব ও চ্যালেঞ্জ বহুগুণ বেড়েছে। দ্রুততার সঙ্গে সঠিক ও যাচাইকৃত সংবাদ পরিবেশন এখন সময়ের দাবি। একই সঙ্গে অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সচেতন ভূমিকা পালন করাও সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তারা বলেন, দায়িত্বশীল সাংবাদিকতাই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক জীবন কথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবু সালেহ মো. আব্দুল্লাহ এবং পরিচালনা পরিষদের সদস্য এস. এম. সোহেল। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, পাঠক-শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিরা দৈনিক জীবন কথা পত্রিকার দীর্ঘ পথচলার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সংবাদ প্রকাশের মাধ্যমে পত্রিকাটি আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ পত্রিকাটির ২১তম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন। পরে এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উল্লেখ্য, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দৈনিক জীবন কথা পাবনাসহ উত্তরাঞ্চলের মানুষের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা, উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, কৃষি, অর্থনীতি এবং জনজীবনের বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে প্রকাশ করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
BD-24,.COM

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমানুষের আস্থা অর্জনের প্রধান ভিত্তি’ — এমপি অধ্যাপক আবু তালেব মন্ডল

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
মোবাইল: ০১৭৪৭২৪৩৬৩৭

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।